সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাল্কি বক্স অফিসে ঝড়, চার দিনেই আয় ৫০০ কোটি!

কাল্কি বক্স অফিসে ঝড়, চার দিনেই আয় ৫০০ কোটি!

ঢাকা প্রেস
বিনোদন ডেস্ক


দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'কাল্কি ২৮৯৮ এডি' মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করছে। চতুর্থ দিনেও ছবিটির সেই জোর কমেনি, বরং আরও বেড়েছে আয়। মাত্র চার দিনেই 'কাল্কি' আয় করেছে ৫০০ কোটি রুপি!

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (ছুটির দিন) 'কাল্কি' দেশে ৮৫ কোটি টাকা আয় করেছে। দক্ষিণ ভারত-এর পাশাপাশি 'কাল্কি'র হিন্দি ভার্সন-ও দারুণ ব্যবসা করছে। মুক্তির মাত্র চার দিনে হিন্দি ভার্সন থেকে ১১০.৫ কোটি টাকা আয় হয়েছে।
 

দক্ষিণী বেল্ট-এর মধ্যে তেলুগু ভাষায় 'কাল্কি'-এর আয় সবচেয়ে বেশি। এখন পর্যন্ত তেলুগু সিনেমাবাজারে 'কাল্কি'-এর আয় ১৬২.১ কোটি টাকা। তামিল ভার্সন থেকে আয় ১৮.৩ কোটি টাকা। মালয়ালম ভার্সনে 'কাল্কি' আয় করেছে ৯.৭ কোটি টাকা। আর কন্নড় ভার্সনের আয় ১.৮ কোটি টাকা।
 

৬০০ কোটি টাকা বাজেটে নির্মিত 'কাল্কি' মুক্তির আগেই ৪০০ কোটি টাকা প্রি-বুকিং-এর মাধ্যমে আয় করে নিয়েছিল। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে মহাভারতের অশ্বথামা চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। খল চরিত্রে আছেন কমল হাসান। আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।