বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:১৯:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

চাঁদপুরে নোঙর করা জাহাজে দুর্বৃত্তদের হামলা: নিহত বেড়ে ৭

চাঁদপুরে নোঙর করা জাহাজে দুর্বৃত্তদের হামলা: নিহত বেড়ে ৭

ঢাকা প্রেস নিউজ
 

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি পণ্যবাহী জাহাজে দুর্বৃত্তদের হামলায় ৫ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
 

সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আনিসুর রহমান আরও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

চাঁদপুর নৌ পুলিশের সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, "এমভি আল-বাখেরা" নামক জাহাজে এই হামলার ঘটনা ঘটে। জাহাজটি তখন নোঙর করা অবস্থায় ছিল। হতাহতদের পরিচয় এবং ঘটনার পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 

বিকেল ৪টার দিকে নৌযান থেকে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপরজন, জুয়েল (২৮), এখনও চিকিৎসাধীন রয়েছেন, তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুল ইসলাম জানান, আহত অবস্থায় আসা তিনজনের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
 

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান আরও জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে জাহাজের লোকজনকে আঘাত করে হত্যা করেছে। তিনি ধারণা করছেন, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পাওয়ার পর বিকেল ৩টার দিকে নৌযানে পৌঁছে তারা পাঁচটি কক্ষে পাঁচটি মরদেহ এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় পান। পরে হাসপাতালে দুজনের মৃত্যু হয়।