সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শীতের বিকেলে গাজরের হালুয়া বানিয়ে ফেলুন

শীতের বিকেলে গাজরের হালুয়া বানিয়ে ফেলুন

ঢাকা প্রেস,লাইফস্টাইল ডেস্ক:-

 

শীতকাল আসতেই বাজারে লাল টুকটুকে গাজরের আধিক্য দেখা যায়। তাই শীতের শুরুতেই গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন। শীতকালে গাজরের হালুয়া খেতে বাঙালিরা অত্যন্ত পছন্দ করেন। এমন মিষ্টি, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার খুব কমই আছে। যারা এই রেসিপি জানেন, তাদের রসনা তৃপ্তি করতে তো আর কিছু লাগে না। আর যারা আগে রান্না করেননি, তাদের জন্য রইল গাজরের হালুয়া তৈরির সহজ প্রণালী।
 

শীতের বিকেলে গাজরের হালুয়া বানিয়ে ফেলুন

 

উপকরণ:

  • গাজর – ৫০০ গ্রাম
  • দুধ – আধা লিটার
  • ঘি – ৬০ গ্রাম
  • দারচিনি গুঁড়ো – স্বাদ অনুযায়ী
  • চিনি – ১০০ থেকে ১৫০ গ্রাম
  • মাওয়া – ১৫০ গ্রাম
  • কাজুবাদাম ও কিশমিশ – পরিমাণমতো
     

প্রণালী:
১. গাজরগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিন।
২. একটি পাত্রে দুধ গরম করতে দিন। দুধ গরম হলে তাতে কুচানো গাজর যোগ করুন। খেয়াল রাখুন, দুধ যেন অতিরিক্ত ঘন না হয়ে যায়।
৩. অন্য একটি পাত্রে ঘি ও দারচিনি গুঁড়ো দিন। পাঁচ মিনিট পর মাওয়া ভালো করে কুরিয়ে ঢেলে দিন।
৪. কিছুক্ষণ রান্না হওয়ার পর মাওয়া-ঘি মিশ্রণটি দুধ ও গাজরের মিশ্রণের মধ্যে ঢেলে দিন।
৫. ঘন হয়ে আসা পর্যন্ত ভালোমতো নাড়তে থাকুন।
৬. হালুয়া ঘন হয়ে এলে নামিয়ে নিন এবং এর ওপর কাজুবাদাম ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন।

 

এভাবে তৈরি হয়ে গেলো স্বাদে অতুলনীয়, জিভে জল আনা গাজরের হালুয়া!