মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাজীপুরের কালীগঞ্জে পিকআপ খাদে পড়ে তিনজন নিহত

গাজীপুরের কালীগঞ্জে পিকআপ খাদে পড়ে তিনজন নিহত

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরের কালীগঞ্জে একটি সবজিবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, সিলেট থেকে কাঁচামাল নিয়ে একটি পিকআপ ভ্যান গাজীপুরের দিকে আসছিল। কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা সড়কে পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ওই জায়গায় পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেননি তারা, যার ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
 

নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি, তবে পুলিশ ধারণা করছে তারা পিকআপ ভ্যানের চালক, হেলপার এবং শসা ব্যবসায়ী ছিলেন।