রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:৫৫:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: ত্রাণ উপদেষ্টা

বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: ত্রাণ উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে, সেগুলো নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

উপদেষ্টা আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাতে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে।
 

নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশনা

এদিকে, বন্যা কবলিত ফেনী, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি জানান, বন্যার কারণে অনেক এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থায় দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।