মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:২৮:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রাঙ্গামাটির লংগদুতে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত।

রাঙ্গামাটির লংগদুতে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত।

তাজ মাহমুদ (লংগদু, উপজেলা প্রতিনিধি):- 



 

স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ  শীর্ষক "সেমিনার ও প্রদর্শনী" 

পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় ।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আজ ১৩ মে,২০২৪ রোজ সোমবার সকাল ১০ঃ০০ ঘটিকায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ বিজ্ঞান সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
 

রাঙ্গামাটির লংগদুতে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত।

 

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উক্ত বিজ্ঞান বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার এবং বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল্লাহ আল মুনসুর, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার।
 

রাঙ্গামাটির লংগদুতে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। — ছবি ২


এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজা জনাব মোঃ শওকত আকবর, বায়তুশশরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার জনাব আলহাজ্ব মাওলানা ফুরকান আহমেদ। 

আলোচনা শেষে অতিথিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করেন।