সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সৌদিতে হজ পালনের শর্তাবলী

সৌদিতে হজ পালনের শর্তাবলী

অনলাইন ডেস্ক:-

 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সৌদির বাসিন্দা এবং বিদেশি নাগরিকদের জন্য হজ পালনের কিছু শর্ত নির্ধারণ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর হজের জন্য শুধু তাদের রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে যারা এখন পর্যন্ত একবারও হজ করেননি। তবে যারা হজ যাত্রীদের গাইড হিসেবে কাজ করবেন, তাদের জন্য এই শর্ত শিথিল থাকবে। পাশাপাশি, এবারের হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিয়ে যেতে পারবেন না, এমনটিও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। (গালফ নিউজ)
 

এছাড়া, হজের জন্য আবেদনকারী ব্যক্তির ন্যাশনাল কার্ড বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত বৈধ থাকতে হবে। রেজিস্ট্রেশনের সময় সব তথ্য শতভাগ সঠিকভাবে প্রদান করতে হবে; যদি কেউ ভুল তথ্য প্রদান করেন, তবে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।
 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজের জন্য আগ্রহী ব্যক্তিদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। যারা দুরারোগ্য বা মরণব্যাধিতে আক্রান্ত, তারা হজের সুযোগ পাবেন না। এছাড়া, হজে যাওয়ার পূর্বে তাদের মেনিনজিটিস এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে হবে।
 

হজের পোগ্রাম শুরু হওয়ার পর যদি কেউ হজে না যাওয়ার সিদ্ধান্ত নেন, তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না। এটি মেনেই রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে হবে।
 

হজযাত্রীদের সকল স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক, এবং পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময়সূচি, চলাচল, জড়ো হওয়া, এবং থাকার স্থান সংক্রান্ত সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
 

এছাড়া, হজ অনুমোদনপ্রাপ্তদের নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদনের কাগজটি প্রিন্ট করতে হবে, যাতে কিউআর কোডটি স্পষ্টভাবে দেখা যায়। হজের পুরো সময় এই কাগজটি সঙ্গে রাখতে হবে, এবং এটি অন্য কাউকে প্রদান করা যাবে না।
 

গত বছর, মোট ১৮ লাখ মানুষ হজ পালন করেছিলেন, যার মধ্যে ১৬ লাখ ছিলেন বিদেশি, যারা বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। সৌদি আরব থেকে হজ পালন করেছেন ২ লাখ মানুষ।