সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন শরিফুল, ব্যর্থ সাকিব

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন শরিফুল, ব্যর্থ সাকিব

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসান।
শুক্রবার (২৬ জুলাই) রাতে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই নজর কেড়েছেন শরিফুল ইসলাম। ৪ ওভারের স্পেলে মাত্র ১৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এই পেসার। ব্যাট হাতেও পেয়েছেন রানের দেখা। ৪ বলে ৮ রানের ওই ইনিংসে অবশ্য দলকে জেতাতে পারেননি তরুণ তারকা।


শরিফুল ভালো পারফর্ম করলেও ব্যাট এবং বল হাতে দিনটি ভালো কাটেনি সাকিব আল হাসানের। ৪ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি বাংলা টাইগার্স অধিনায়ক। ব্যাটিংয়ে ৬ বল খেলে করেছেন মাত্র ৩ রান। আয়ান আফজাল খানের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অলরাউন্ডার।  

 

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্সের মুখোমুখি হয় সাকিব এবং শরিফুলের বাংলা টাইগার্স মিসিসাগা। ম্যাচে সাকিবদের বাংলা টাইগার্সকে ৩৩ রানে হারিয়েছে মন্ট্রিয়েল টাইগার্স। মন্ট্রিয়েলের দেয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৬ রানে থেমেছে বাংলা টাইগার্স।