রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৯:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নিখোঁজ স্কুলছাত্র আসুয়াতের সন্ধানে তদন্ত চলছে

নিখোঁজ স্কুলছাত্র আসুয়াতের সন্ধানে তদন্ত চলছে

ঢাকা প্রেস
নড়াইল প্রতিনিধি:-


নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজ আসুয়াতের সন্ধানে তদন্ত চলছে

নড়াইলের কালিয়া উপজেলায় গত শুক্রবার (২৩ আগস্ট) থেকে নিখোঁজ রয়েছেন ১৩ বছর বয়সী স্কুলছাত্র আসুয়াত। তাকে খুঁজে পাওয়ার জন্য পরিবার ও পুলিশ প্রশাসন যৌথভাবে তৎপর রয়েছে।
 

আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার বাসিন্দা এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
 

এ ঘটনায় আসুয়াতের মা জাহিদা বেগম মঙ্গলবার (২৭ আগস্ট) কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।
 

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানিয়েছেন, আসুয়াতকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। তিনি সকলকে আহ্বান জানিয়েছেন যদি কেউ আসুয়াতের কোনো খোঁজ পান তাহলে অবিলম্বে পুলিশে খবর দিতে।