শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গাজীপুরে বিএনপি আধিপত্য সংঘর্ষে কলেজছাত্র নিহত

গাজীপুরে বিএনপি আধিপত্য সংঘর্ষে কলেজছাত্র নিহত

ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-



গাজীপুর মহানগরে বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাতে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত মো. ফাহিম (২৫) মুন্সি পাড়া এলাকার বাসিন্দা। সংঘর্ষে আরও কমপক্ষে চার থেকে পাঁচ জন আহত হয়েছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে সদর থানার ২৮ নং ওয়ার্ডের সাহা পাড়া এলাকার সৌরভ গ্রুপ এবং একই ওয়ার্ডের বরুদা এলাকার হিমেল-সাগর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। শুক্রবার রাত ১০টার দিকে এই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
 

প্রতিপক্ষের যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কোপায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

গাজীপুর জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

উল্লেখ্য, উভয় পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।