মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চিলমারীতে ফেনসিডিলসহ এক যুবক আটক

চিলমারীতে ফেনসিডিলসহ এক যুবক আটক

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


কুড়িগ্রামের চিলমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে, উপজেলার মনিয়ার ডারায় নিজ বাড়ি থেকে তিন বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১ফেব্রুয়ারি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব। আটক ঐ যুবকের নাম ফারুক মিয়া(৪০)। তিনি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনিয়ার ডারা এলাকার চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছেন, পহেলা ফেব্রুয়ারি ভোর চার ঘটিকার সময় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবারি ফারুক মিয়া (৪০) কে থানাহাট ইউনিয়নের মনিয়ার ডারা এলাকায় নিজ বাড়ি থেকে (তিন) বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানা হাজতে আটক রাখা হয়েছে। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এবং বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।