মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪৩:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আজ ১ জানুয়ারী বই উৎসবে ৭ লক্ষাধিক প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীর পাবে নতুন বই

আজ ১ জানুয়ারী বই উৎসবে ৭ লক্ষাধিক প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীর পাবে নতুন বই

আজ ১ জানুয়ারী বই উৎসবে জেলার ৭ লক্ষাধিক প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীর পাবে নতুন বই। জেলা শিক্ষা অফিসার হজরত আলী একথা জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যে বিদ্যালয় গুলোতে পৌঁছে গেছে পাঠ্য বই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরীও জানান, ১ জানুয়ারী প্রাথমিক বই বিতরনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। প্রাথমিকের নতুন বই উৎসবের উদ্বোধন হবে ঝোপগাড়ী প্রাথমিক বিদ্যালয়ে। চাহিদা অনুযায়ী ৪ লাখ ৭৭ হাজার ২৪৬ জন শিক্ষার্থীর জন্য ২০ লাখ ৭০ হাজার ১৮০ টি প্রাক-প্রাথমিক থেকে  ৫ম শ্রেনীর বই তারা পেয়েছেন।


বগুড়া জেলা শিক্ষা অফিসার হজরত আলী জানান , ২৮ লাখ ৫০ হাজার ২৪৬ বইয়ের চাহিদার বিপরীতে তারা বই পেয়েছেন ২৩ লাখ ২২ লাখ ৫০ হাজার ৮৫১ টি বই। ৬ষ্ঠ শ্রেনীর শতভাগ, সপ্তম শ্রেনীর ৯৮ শতাংশ, ৮ম শ্রেনীর ৬৮ শতাংশ ও নবম শ্রেনীর ৬২ শতাংশ বই তাদের হাতে এসেছে।

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে অধ্যক্ষ মোস্তাফিজার রহমান জানান, সোমবার মাধ্যমিক স্কুলের নতুন বই উৎসবের উদ্বোধন হবে বিয়াম মডেল স্কুলে।  রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ  হুমায়ুন কবীর ও  বগুড়া জেলা  প্রশাসক মো. সাইফুল ইসলাম উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করবেন।