মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মহার্ঘ ভাতা বাতিল হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মহার্ঘ ভাতা বাতিল হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঢাকা প্রেস নিউজ

 

১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা বাতিলের সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
 

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা এই হুঁশিয়ারি দেন। ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সহ-সভাপতি আশফাকুল আশেকীন, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, সহ-সম্পাদক আনিসুর রহমান, ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

সমাবেশ থেকে বক্তারা ৩১ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা প্রদানের নিশ্চয়তা চেয়ে বলেন, তা না হলে ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশ আয়োজন করা হবে। তারা বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠন এবং বেতন স্কেলের শেষ ধাপে পৌঁছানো কর্মচারীদের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি চালু রাখার আহ্বান জানান।
 

বক্তারা অভিযোগ করেন, গত ১০ বছর ধরে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হয়নি, যদিও অন্যান্য সেক্টরে এটি বৃদ্ধি পেয়েছে। এ কারণে এসব কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ৭ বছর ধরে বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে মহার্ঘ ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হলেও কিছু সুবিধাভোগী মহল এর বিরোধিতা করছে। তারা নিম্ন বেতনভোগী কর্মচারীদের কষ্ট উপেক্ষা করে উচ্চপদস্থ কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে তুলনা করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
 

ফোরামের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বলেন, “পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, মহার্ঘ ভাতা বাতিল করার কথা ভাবা হচ্ছে। যদি এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তবে আমরা কঠোর কর্মসূচি পালন করব। প্রয়োজনে সারাদেশে কর্মবিরতি ঘোষণা করা হবে।”