মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪৩:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নির্বাচনে বন্ধ থাকবে কক্সবাজার-সেন্টমার্টিনের হোটেল

নির্বাচনে বন্ধ থাকবে কক্সবাজার-সেন্টমার্টিনের হোটেল

জাতীয় সংসদ নির্বাচনের জন্য একদিন কক্সবাজার ও তিনদিন সেন্টমার্টিনের সব হোটেল-মোটেল-গেস্ট হাউজ বন্ধ থাকবে। সেইসঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলবে না কোনো জাহাজ।

আজ শনিবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন জানান, নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধে ৬ ডিসেম্বর রাত ১২টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল-গেস্ট হাউজও বন্ধ থাকবে। 

একইভাবে ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটেও সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে দ্বীপের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও।