মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন 

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসএবি না‌মের এক‌টি ইটভাটা বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।
 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভাটা বন্ধ করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।


জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদার রহমান বকুলের এসএবি  ইটভাটার কিলন (চু‌ল্লি) ভেঙে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

 

এ সময় ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। পরিবেশের ছাড়পত্র ছাড়া কোন ইটভাটা চলতে দেওয়া হবে না এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।