সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁপাইনবাবগঞ্জ-৩: জামায়াতের নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জ-৩: জামায়াতের নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
 

মনোনয়নপত্র উত্তোলনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েবে আমীর ও সাবেক এমপি মোঃ লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলামসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
 

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় নূরুল ইসলাম বুলবুল বলেন, তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবেন।
 

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু করেছেন। ফলে নির্বাচনী মাঠে ধীরে ধীরে সরব হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।