মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বড়াইগ্রামে ভুয়া এনএসআই আটক

বড়াইগ্রামে ভুয়া এনএসআই আটক

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


মাত্র ১৯ বছর বয়স তার-তাও এখনও ১ মাস বাকী রয়েছে,অথচ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এর ফিল্ড অফিসার পরিচয়পত্র ঝুলিয়ে এবং গায়ে এনএসআই লেখা জ্যাকেট পড়ে ঘুরে বেড়াতো সে। মূলতঃ সে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। তবে অবশেষে আটক হলো নিজ বাড়ি থেকে।


নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ারগাড়ফা গ্রামের নিজ বাড়ি থেকে ওই প্রতারককে আটক করে। ভুয়া ওই এনএসআই কর্মকর্তার নাম জাহিদ হাসান রনি। সে ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ লেখা রয়েছে ১ মার্চ, ২০০৬।


বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, এনএসআই বিভাগের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভুয়া এনএসআই কর্মকর্তা জাহিদ হাসান রনিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এনএসআই লেখা সম্বলিত জাকেট, এনএসআই ভুয়া আইডি কার্ড, ২টি স্মার্ট মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, ১টি পাওয়ার ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।