বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৬:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজধানীকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে

রাজধানীকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে দুটি সিটিকরপোরেশন নানা পদক্ষেপ নিচ্ছে। বুধবার বেলা ১১টার দিকে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটিতে আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ লাগানো হবে। ঢাকার সব বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে।

তারেক রহমান বলেন, রাজধানীর ওপর চাপ কমাতে দেশের সকল অংশে পর্যায়ক্রমিকভাবে বেসিক সুযোগ-সুবিধা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য নতুন করে টাকা ছাপাবে না সরকার।

তিনি বলেন, বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ কর্মসূচিতে প্রাপ্ত আর্থিক সুবিধার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি, কর্মসূচিতে প্রসবপূর্ব এবং প্রসব পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করা, টিকা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।