সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দর্শনা বণিক: বাংলাদেশের টিভি নাটকে অভিষেক!

দর্শনা বণিক: বাংলাদেশের টিভি নাটকে অভিষেক!

২০১৯ সালে শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবি দিয়ে বাংলাদেশে ক্যারিয়ার শুরু করেন কলকাতার দর্শনা বণিক। ছবিটি এখনো আলোর মুখ না দেখলেও দর্শনা অভিনীত দুটি ছবি (‘অপারেশন সুন্দরবন’ ও ‘ওমর’) মুক্তি পেয়েছে বাংলাদেশে। এবার বাংলাদেশের টিভি নাটকেও অভিনয় করছেন দর্শনা। ইয়াশ রোহানের সঙ্গে রাফাত মজুমদার রিংকুর ‘ইতিবৃত্ত’ নাটকে দেখা যাবে তাঁকে।


ঈদের দ্বিতীয় দিন এসবিই নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। পরিচালক রিংকু বলেন, ‘গল্পের কারণে দর্শনাকে নেওয়া। চরিত্রটিতে দর্শণার মতোই স্নিগ্ধ একজন মেয়েকে দরকার ছিল। পান্ডুলিপি পাঠানোর পর তিনি রাজিও হলেন। কিছুদিন আগে ঢাকায় এসে শুটিংও করে গেছেন। ইয়াশ রোহানের সঙ্গে দর্শনাকে পছন্দ করবে দর্শক।’