বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মারধর

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মারধর

বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জ আদালতের এজলাসে প্রবেশমুখে বিএনপিপন্থি আইনজীবীদের হাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মারধরের শিকার হয়েছেন। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে, জানান প্রত্যক্ষদর্শীরা।
 

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হাফেজ সোলাইমান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য আনিসুল হককে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হয়, এমনটি জানান আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।
 

তিনি বলেন, সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) এই মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করলে, আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আদালতে তোলার সময় বাইরে বিএনপিপন্থি আইনজীবীরা ‘আনিসুল হকের ফাঁসি’ চেয়ে স্লোগান দেন। শুনানি শেষে যখন সাবেক আইনমন্ত্রী এজলাস থেকে বের হচ্ছিলেন, তখন আদালতের প্রবেশমুখে তাকে কিল-ঘুষি মারা হয়। এ সময় তার মাথায় পুলিশের হেলমেট ছিল। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত সাবেক মন্ত্রীর পাশে এসে তাকে আদালতের বারান্দা ত্যাগ করিয়ে প্রিজন ভ্যানে তুলে দেন।
 

গণমাধ্যমকর্মীরা ধারণ করা ভিডিওতে দেখা যায়, আদালতের প্রবেশমুখে আনিসুল হককে চর-থাপ্পর খেতে।
 

প্রিজনভ্যানে থাকা অবস্থাতেও বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, আনিসুল হকের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানির আগে ও পরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি সরকার হুমায়ূন কবির এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান মিছিলে নেতৃত্ব দেন।
 

এ বিষয়ে জেলা আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, এজলাস থেকে বের হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, তবে তিনি কোনো ব্যক্তিকে চর-থাপ্পর দিতে দেখেননি।
 

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির বলেন, আনিসুল হককে উৎসুক জনগণ মারধর করেছে এবং এতে বিএনপিপন্থি আইনজীবীদের কোনো সম্পৃক্ততা নেই।