মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩১:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মাদ্রাসা এতিমখানা ছাত্রদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না তাদেরকে বুকে ঝড়িয়ে ধরুন: ড.মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি।

মাদ্রাসা এতিমখানা ছাত্রদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না তাদেরকে বুকে ঝড়িয়ে ধরুন: ড.মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি।

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-


 

জৌনপুর পীর ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকি বলেছেন,মাদ্রাসা এতিমখানা ছাত্রদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না তাদেরকে বুকে ঝড়িয়ে ধরুন।খাটি মমিন যখন নেক কাজ করে তাদের ইমান বাড়ে আর বদ কাজ করে ইমান নস্ট হয়ে যায়। ইমান বাড়েও না কমে ও না। এইজন্য এতিমখানায় ছাত্ররা সারাদিন কোরআনে সময় দেয়।এই জন্য মাদ্রাসার ছাত্র আল্লাহ সৈনিক। শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা দীঘিরপাড় নুরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে কোরআন হাফেজ ১৭ জন ছাত্রদের পাগড়ি প্রদানে ও কবরবাসী আত্মার মাগফেরাত কামনার্থে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
 

ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি আরও বলেন, মমিনের কলব জিন্দা তবে অসুস্থ। কাফেরদের কলব মুর্দা। দেশের মানুষ গানেও যায় মাহফিলেও যায়। শ্রোতা একই। মমিনের চরিত্র আল্লাহ তাওয়াককুল করে। 
 

মুরাদনগর উপজেলা বিএনপি আহবায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ আক্তার হোসেন আশ্রাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা ধনিয়া মোহাম্মদিয়া আনোয়ারুল উলুম জামে মসজিদ খতিব মাওঃ মুফতি হাফিউল ইসলাম, সৈয়দপুর কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত পিন্সিপাল মাওলানা মজিবুর রহমান,  সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দীঘিরপাড় নোয়াব মিয়া সাহেব বাড়ী সমাজ সেবক ও ব্যাবসায়ীক মোঃ ইব্রাহিম, দীঘিরপাড় বেগম সুফিয়া সওকত কলেজ প্রতিষ্ঠাতা মোঃ সালাউদ্দিন আহমেদ বাদল, দীঘিরপাড় নুরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসা পিন্সিপাল মাওলানা আখতার হোসাইন আরেফী,  পরিচালক প্রফেসর আবু তাহের  সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।