সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সরকার দেশের সকল ‘আয়নাঘর’ খুঁজে বের করবে: প্রেস সচিব

সরকার দেশের সকল ‘আয়নাঘর’ খুঁজে বের করবে: প্রেস সচিব

ঢাকা প্রেস নিউজ

 

প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে প্রায় ৭০০-৮০০টি ‘আয়নাঘর’ নামক নির্যাতনকেন্দ্র রয়েছে, এবং সরকার এসব কেন্দ্র খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে।
 

বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
 

প্রেস সচিব বলেন, “কয়েকদিন আগে বলা হয়েছিল যে, আয়নাঘর পরিদর্শন হচ্ছে না। তবে আজ আমরা ঢাকার তিনটি আয়নাঘর পরিদর্শন করেছি। বাংলাদেশে যত আয়নাঘর রয়েছে, সবগুলো খুঁজে বের করা হবে। গুম বিষয়ক তদন্ত কমিশনের তথ্যানুসারে, আমরা জানতে পেরেছি যে এগুলোর সংখ্যা প্রায় ৭০০-৮০০টি। এবং এগুলো শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে।”
 

তিনি আরও বলেন, “হিউম্যান রাইটস ওয়াচকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়ে ছিলেন যে, গুম-খুনের পেছনে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশ ছিল।”
 

শফিকুল আলম বলেন, “জুলাই-আগস্ট মাসে অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড এবং গুমের সঙ্গে জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে।”
 

প্রেস সচিব আরও জানান, “আমরা যেসব স্থানে পরিদর্শন করেছি, সেসব স্থানের ছবি প্রদান করেছি। এগুলো ছিল অত্যন্ত ছোট জায়গা, এবং এগুলো খুঁজে বের করা ছিল একটি চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে বিটিভি এবং পিআইবির ক্যামেরা ছিল, এবং আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে নেত্র নিউজ ও আলজাজিরা ছিল।”