মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন হিরো আলম

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন হিরো আলম

আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে  টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান।

যাত্রা শুরুর আগে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। এ সময় হিরো আলম বলেন, প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সঙ্গে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।


উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে হিরো আলম আলোচনায় আসেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় এসেছিলেন। 

সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সে দলের হয়ে নির্বাচন করবেন। এরপর থেকেই হিরো আলমকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন।