রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:২৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

শিক্ষার্থীর মুখ চেপে ধরার ঘটনায় পুলিশ পরিদর্শক বরখাস্ত

শিক্ষার্থীর মুখ চেপে ধরার ঘটনায় পুলিশ পরিদর্শক বরখাস্ত

ঢাকা প্রেস নিউজ


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩১ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচিতে তিনি ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার (১৯ আগস্ট) এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, একজন পুলিশ সদস্য হিসেবে আরশাদ হোসেনের এই অপেশাদার আচরণের ফলে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
 

উল্লেখ্য, আরশাদ হোসেনের বিরুদ্ধে শুধুমাত্র নাহিদুল ইসলামের মুখ চেপে ধরার ঘটনাই নয়, আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলে আখ্যায়িত করার মতো আরও অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল।