রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:৫৫:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

দুর্নীতি দমন কমিশন (দুদক): হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রা নিষিদ্ধ করার আবেদন

দুর্নীতি দমন কমিশন (দুদক): হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রা নিষিদ্ধ করার আবেদন

ঢাকা প্রেস নিউজ


দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার স্ত্রীর বিদেশ যাত্রা নিষিদ্ধ করার জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) আবেদন করেছে।

 

দুদকের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হারুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক তদন্ত শুরু করেছে।
 

দুদকের একটি তিন সদস্যের অনুসন্ধান দল হারুন এবং তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে তদন্ত করছে। এই দলের প্রধান হলেন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। তদন্তের অংশ হিসেবে, তারা হারুন দম্পতিকে দেশত্যাগ করতে বাধা দেওয়ার জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চিঠি দিয়েছে।