রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৯:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মেট্রোরেল চলাচল শিগগিরই পুনরায় শুরু হতে পারে

মেট্রোরেল চলাচল শিগগিরই পুনরায় শুরু হতে পারে

ঢাকা প্রেস নিউজ


দেশের সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের চলাচল শিগগিরই পুনরায় শুরু হতে পারে। সম্প্রতি দেশজুড়ে যে বিক্ষোভ-সহিংসতা সংঘটিত হয়েছে, তার জের ধরে মেট্রোরেলের কয়েকটি স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। তবে, মূল অবকাঠামোতে কোনো গুরুতর ক্ষতি না হওয়ায় মেট্রোরেল চালু করতে বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি সবগুলো স্টেশন চালু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এই দুটি স্টেশনে ভাঙচুর বেশি হওয়ায় তা মেরামত করতে কিছুটা সময় লাগবে।
 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, মেট্রোরেল চালু করার বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে।
 

উল্লেখ্য, গত ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশবক্সে অগ্নিসংযোগের ঘটনার পর থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়। এরপর মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে।