বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এক দফা দাবিতে চলছে বিএনপির পদযাত্রা

এক দফা দাবিতে চলছে বিএনপির পদযাত্রা

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গাবতলী থেকে শুরু হয় পদযাত্রা। সেখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেন। বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোও এতে অংশ নেওয়ার কথা রয়েছ। রাজধানীর পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। 


পদযাত্রা কর্মসূচির সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এর আগে, পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান। বিভিন্ন রুট ঘুরে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পদযাত্রা শেষ হবে বিকেল ৪টায়।