রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:১০:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বৈষম্য বিরোধী আন্দলোনে শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

বৈষম্য বিরোধী আন্দলোনে শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ


কুমিল্লার মুরাদনগরে বৈষম্য বিরোধী আন্দলোনে শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুরাদনগর আসনের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নির্দেশে শনিবার (২৪ আগস্ট) হাজী শুক্কুর আলী পরিবার ও বাঙ্গরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়ীজনে বাঙ্গরা পূর্বপাড়া বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসা মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুস্তাক আহমেদ। বিএনপি নেতা গোলাম মোস্তফা ও শফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম সরকার, কামাল উদ্দীন ভূইয়া, জহিরুল ইসলাম সিদ্ধিকী, যুবদলের আহবায়ক সোহেল সামাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা, সদস্য আব্দুল আজিজ, বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাছির, জাহাঙ্গীর আলম সওদাগর, জামাল সওদাগরসহ অন্যান্য নেতা কর্মীরা।