বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে, তাকে সরানোর কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
 

প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৬ এপ্রিল তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়। তবে, এ বিষয়ে প্রজ্ঞাপনে কোনো বিশেষ কারণ উল্লেখ করা হয়নি।
 

মুহাম্মদ হাসনাত মোর্শেদ ২০২৩ সালের ১৮ আগস্ট বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে উপদেষ্টা ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পান। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে নতুন করে নিয়োগ না দেওয়া হবে, ততদিন পর্যন্ত পিএস পদে থাকবেন।
 

এছাড়া, এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকেও তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।