মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

জাহিদ মালেক ও নাইমুল ইসলামসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ

জাহিদ মালেক ও নাইমুল ইসলামসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ

ঢাকা প্রেস নিউজ

 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তার ছেলে রাহাত মালেক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি, কোয়ালিটি মিল্কের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম এবং সাবেক কানুগগো আবুল হোসেন—এই ছয় জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
 

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পৃথক ছয়টি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
 

দুদক সূত্রে জানা গেছে, আয়কর নথি জব্দ করা এই ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে।