সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থানে চুরি: ৫ কঙ্কাল লুণ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থানে চুরি: ৫ কঙ্কাল লুণ্ঠিত

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানে পবিত্র শবেবরাত উপলক্ষে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে ৫টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা সামনে এসেছে। শুক্রবার সকালে স্থানীয় মুসল্লিরা কবরস্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ করার সময় তারা দেখতে পান, পাঁচটি কবর খোঁড়া অবস্থায় রয়েছে।
 

পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সাধারণত শবেবরাতের রাতে মুসল্লিরা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। এই কারণে, শুক্রবার সকাল ৯টার দিকে মুসল্লিরা কবরস্থান পরিষ্কার করতে আসলে তারা খোঁড়া কবরগুলো দেখতে পান।
 

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, কবরস্থানের সভাপতির কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা ৫টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পায় এবং ধারণা করা হচ্ছে, ওই কবরগুলো থেকে খুলিগুলো রাতের বেলায় চুরি করা হয়েছে।