মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:২৮:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনোর দাফন সম্পন্ন

প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনোর দাফন সম্পন্ন

ঢাকা প্রেসঃ  ১৩ মে: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোর দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মা ও বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।

প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনোর দাফন সম্পন্ন



শ্রদ্ধাঞ্জলি:

  • সকালে হায়দার আকবর খান রনোর লাশ রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নেওয়া হয়। সেখানে দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
  • মুক্তিভবনে শ্রদ্ধা নিবেদন শেষে শোক র‍্যালি নিয়ে হায়দার আকবর খান রনোর লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মাননা, গার্ড অব অনার দেওয়া হয়।
  • এরপর সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা সোয়া ১টা পর্যন্ত নানা স্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান।
  • সেখান থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা হয়।
  • বেলা পৌনে ২টার দিকে বনানী কবরস্থানের উদ্দেশে তার লাশ নিয়ে যাওয়া হয়। সেখানেই তার দাফন সম্পন্ন হয়।

শোক:

  • হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল দেশব্যাপী শোক কর্মসূচি পালন করেছে সিপিবি।
  • মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো গত শুক্রবার দিবাগত রাত ২টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
  • তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা ছিলেন।
  • একাধিক বইয়ের লেখক তিনি ছিলেন।