সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত

ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত

ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। আর এ থেকে মুক্তি পাওয়ার জন্য যাবতীয় করণীয় মানতে প্রস্তুত বলেও জানিয়েছেন এ অভিনেত্রী। শুক্রবার (২৮ জুন) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানান অভিনেত্রী হিনা খান। ব্রেস্ট ক্যানসারে আক্রান্তের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘সম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জন নজর কেড়েছে আমার।’

 

তিনি লেখেন, ‘যারা আমার ভক্ত আছেন, আমাকে ভালোবাসেন, তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করছি। ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে আমার। এখন স্টেজ থ্রিতে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, ভালো আছি আমি।’ এ অভিনেত্রী লিখেছেন, ‘ক্যানসার মুক্ত হওয়ার ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী আমি। ইতোমধ্যে চিকিৎসাও শুরু হয়েছে আমার। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যাবতীয় করণীয় মেনে চলার জন্যও প্রস্তুত আমি।’

 

ক্যানসার আক্রান্ত হলেও ঠিক কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন―তা উল্লেখ করেননি হিনা খান। তবে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শুভাকাঙ্ক্ষীরা সাহস দিয়েছেন তাকে। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে সেভাবে কাজ করতে দেখা যাচ্ছে না হিনা খানকে। ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিনি।