রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:০১:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কক্সবাজারে বন্যার পানি কমতে শুরু, তবে ক্ষয়ক্ষতির বিস্তার

কক্সবাজারে বন্যার পানি কমতে শুরু, তবে ক্ষয়ক্ষতির বিস্তার

ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-


টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কয়েকদিন ধরে প্লাবিত হয়ে থাকা কক্সবাজারে বন্যার পানি কমতে শুরু করেছে। যদিও পানি কমেছে, তবে বন্যার কারণে ঘরবাড়ি, রাস্তাঘাট, খেত-খামার ও মাছের ঘেরসহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাত থেকেই প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করে। সরেজমিনে দেখা যায়, কক্সবাজার সদরসহ পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, রামু, মহেশখালী, টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানির মাত্রা কমেছে। তবে অনেক স্থানে রাস্তাঘাট এখনও পানিতে ডুবে আছে।

 

পাবর্ত্য চট্টগ্রাম ও চকরিয়ার পাহাড়ি ঢলের কারণে মাতামুহুরি নদীতে পানির স্রোত বেড়ে যায়। একইসঙ্গে জোয়ারের ঢেউয়ে বাঁধ ভেঙে গিয়ে বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়।

 

জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় তারা ত্রাণ সহায়তা পাঠিয়েছে এবং স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।

 

আবহাওয়া অফিসের কক্সবাজার কার্যালয় জানিয়েছে, শুক্রবার সকাল ১২টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা করার চেষ্টা চালাচ্ছে।