বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২১:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

পলাশবাড়ীতে হত্যা নাকি আত্মহত্যা ?

পলাশবাড়ীতে হত্যা নাকি আত্মহত্যা ?

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামে মৃত জোব্বা‌র মন্ডল এর নাতি ,রাজুর বড় ছে‌লে রিফাত মন্ডল এর মৃত্যু নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে  হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এ প্রশ্ন এলাকাবাসীর।
 

ঘটনার বিবরণে জানা যায় ২২ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার পলাশবাড়ী পৌরসভার রাইগ্রামের  মৃত জোব্বার মন্ডলের নাতি রাজুর ১ম পুত্র রিফাত মন্ডল (২০) এর সাথে  ২৯ ডিসেম্বর রাইগ্রাম মক্তব উন্নয়ন কল্পে সভা উপলক্ষে এলাকার কিছু গন্যমান্য ব্যাক্তি তার বাড়ীতে দেখা করতে যায়।  তাকে ডাকতে ডাকতে বাড়ীর ভিতরে গিয়ে দেখতে পায়  উঠানে গাছের সাথে আধা ঝোলা অবস্থায় রিফাত ঝুলিয়ে আছে। এ সময় তারা বাড়ীতে কাউকে না পেয়ে আশেপাশের লোকজনকে ডাক দিলে তারা  এসে রিফাতকে মৃত অবস্থায় দেখতে পায়। 

 

এদিকে মৃত রিফাতের মা  রেকসোনা বেগম ও সৎ পিতা শেখ সেলিমকে বাড়ীতে না পাওয়ায় তার নিকটজন পাড়া প্রতিবেশীর মাঝে   নানা জল্পনার সৃষ্টি হয়েছে ।
 

 এলাকাবাসী জানান মৃত রিফাতের সৎ পিতা শেখ সেলিম ও তার মা রেকসোনা বেগম এ মৃত্যুর সাথে জরিত কিনা ? এ বিষয়ে সত্য ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 
 

খবর পেয়ে থানা পুলিশ লাশ  উদ্ধার করে ময়না  তদন্তের জন্য প্রেরণ করেছে। এ  ব্যাপারে থানায় একটি মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।