মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

পুলিশ সূত্র জানায়, সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে নীলক্ষেতে ৭ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি আরও ৫ প্লাটুন পুলিশ রিজার্ভ অবস্থায় রাখা হয়েছে।
 

এর আগে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবির শিক্ষার্থীদের সংঘর্ষের পর সোমবারের (২৭ জানুয়ারি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। একই সঙ্গে সাত কলেজের সব চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

 

পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রোববার বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। পরে তারা মিছিল সহকারে নীলক্ষেত মোড়ে পৌঁছে ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
 

একপর্যায়ে ঢাবির বিভিন্ন হল থেকে কয়েক শ’ শিক্ষার্থী বের হয়ে তাদের ধাওয়া দেন। পাল্টা জবাবে সাত কলেজের শিক্ষার্থীরাও একত্রিত হয়ে ঢাবির শিক্ষার্থীদের ধাওয়া দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে, যা প্রায় ৪০ জন শিক্ষার্থীকে আহত করে।

 

সাত কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাত কলেজের সমস্যা এবং ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে প্রো-ভিসি (শিক্ষা) এর সঙ্গে আলোচনা করতে গেলে তিনি তাদের প্রতি অশোভন আচরণ করেন এবং রুম থেকে বের হয়ে যেতে বলেন।
 

তারা আরও অভিযোগ করেন, ২১ দিন আগে দেওয়া স্মারকলিপি তিনি এখনো পড়েননি এবং সাত কলেজের শিক্ষার্থীদের তিনি চিনেন না বলে দাবি করেন। প্রো-ভিসির এমন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন।