বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নওগাঁয় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নওগাঁয় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি:


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে জেলা প্রশাসন ও নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক টি. এম. এ মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ এবং নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণের আওতায় ২২ জনের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।