রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৮:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শহীদ আবু সাঈদের ছবিতে ঢেকে গেল শেখ হাসিনার নামফলক

শহীদ আবু সাঈদের ছবিতে ঢেকে গেল শেখ হাসিনার নামফলক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত ব্যানারে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালের দিকে জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পূর্ব প্রান্তে সেতু উদ্বোধনকালীন শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিয়ে শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত এই ব্যানার টানিয়ে দেওয়া হয়।

 

ব্যানার টানানো দেখতে সেতু এলাকায় ওই সময় উৎসুক জনতার ভিড় জমে যায়। উপস্থিত জনতা করতালি ও স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

 

পরে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয়দের মধ্যে শাহের আলী মুন্সী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাধন, হাসান সরকার চাঁদ, গোলাম ফারুক অভি, শরিফ মিয়া, শাওন মিয়া, সবুজ আলম বক্তব্য রাখেন। 

 

এ প্রসঙ্গে সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাঁধন বলেন, ছাত্র-জনতার রক্তে যার হাত রঞ্জিত, তার নামের কোনো ফলক বা স্মৃতি এদেশে থাকবে না। তাই আমরা কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামে ব্যানার টানিয়ে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলাম। পরবর্তী সময়ে এই জায়গায় স্থায়ীভাবে শহীদ আবু সাঈদ স্মৃতি ফলক নির্মাণ করা হবে।