সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইনি জটিলতায় ‘পুষ্পা’ অভিনেতা ফাহাদ ফাসিল  

আইনি জটিলতায় ‘পুষ্পা’ অভিনেতা ফাহাদ ফাসিল  

দক্ষিণী সিনেমার অন্যতম শক্তিমান অভিনেতা ফাহাদ ফাসিল। বিভিন্ন ধাঁচের চরিত্রে নিজেকে সুনিপুণভাবে তুলে ধরার জন্য সুখ্যাতি রয়েছে এ তারকার। সম্প্রতি ‘পুষ্পা’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে সর্বভারতীয় তারকার তকমা পেয়েছেন তিনি।তবে এবার আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় এ অভিনেতা। তার বিরুদ্ধে  অভিযোগ— কেরালার একটি হাসপাতালের জরুরি বিভাগে মালয়ালাম সিনেমার শুটিং করার কারণে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। পরে তারা কেরালা রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ জানান। মানবাধিকার কমিশন সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে।

 

এক প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, কেরালা রাজ্যের অঙ্গমালি তালুক হাসপাতালে দুদিন ধরে ‘পেইনকিলি’ নামের সিনেমার শুটিং চলছিল। সিনেমাটির প্রযোজক ফাহাদ ফাসিল। হাসপাতালটির জরুরি বিভাগে দৃশ্য ধারণেই ঝামেলার সূত্রপাত। শুটিংয়ের কারণে নাকি এক রোগী জরুরি বিভাগে যেতেই পারেননি। কারণ সেখানে কাউকে প্রবেশাধিকার দেওয়া হয়নি।

 

মানবাধিকার কমিশন মনে করছে, এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কেরালা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য ভি কে বীনাকুমারী, এর্নাকুলাম জেলা মেডিকেল অফিসার এবং অঙ্গমালি তালুক হাসপাতালের প্রশাসককে সাত দিনের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, সিনেমার কলাকুশলীরা হাসপাতালের আলো নিভিয়ে শুটিং করেন। এমনকি জরুরি বিভাগের কক্ষে বিধিনিষেধ আরোপ করা হয়। শুটিং চলাকালীন অভিনেতাসহ প্রায় ৫০ জন সেখানে উপস্থিত ছিলেন, যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।