সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার পুলিশের সার্জেন্ট পদের ফল প্রকাশ

বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার পুলিশের সার্জেন্ট পদের ফল প্রকাশ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে জনবল নিয়োগে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৭৭৮ জন। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের সার্জেন্ট অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সুপারিশ পাওয়া প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

 

উত্তীর্ণ ৭৭৮ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা ১৫ জুন থেকে শুরু হবে। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে পুলিশের ওয়েবসাইট এবং প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।