বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:১৯:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ঢাকা প্রেস,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গ্যারেজের মালিক বিল্লাল মিয়া (৬০)কে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বায়েক এলাকা থেকে বিল্লাল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 

নিহত বিল্লাল মিয়া আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।
 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বিল্লাল মিয়া তার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে স্থানীয়রা সড়কের পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
 

আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে।