সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের জেলা কমিটি ঘোষণা

মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের জেলা কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাগুরায় ৭৩ সদস্যের জেলা কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী মো. রাসেল মজুমদার। সদস্যসচিব করা হয়েছে ব্যবসায়ী মো. সুলতান হোসেনকে।
 

মঙ্গলবার রাতে এনসিপির ফেসবুক পেজে প্রকাশিত কমিটির তালিকায় দলের সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষর রয়েছে। কমিটির মেয়াদ ছয় মাস নির্ধারণ করা হয়েছে।
 

দলীয় সূত্র জানায়, আহ্বায়ক মো. রাসেল মজুমদার মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। আট মাস আগে তিনি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন। সদস্যসচিব সুলতান হোসেনের বাড়ি শালিখা উপজেলার শতখালী গ্রামে।
 

নতুন কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন খাজা মো. তরিকুল ইসলাম। এছাড়া সাতজন যুগ্ম আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মো. হাসান ইমাম পলকসহ আটজন যুগ্ম সদস্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

বিষয়টি জানতে শীর্ষ দুই নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ শাকিল বলেন, “মাগুরায় এনসিপির এটি প্রথম জেলা কমিটি। শিগগিরই উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে। নতুন নেতৃত্ব রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা ও স্থানীয় সমস্যার সমাধানে জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করবে।”