মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ভর্তি বাতিল ও পুনর্বহালের ফি কমানোর সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়

ভর্তি বাতিল ও  পুনর্বহালের ফি কমানোর সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়

অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ভর্তি বাতিল ও ভর্তি পুনর্বহালের ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসব ক্ষেত্রে পুনর্নির্ধারিত ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। 

আগামী ১ অক্টোবর থেকে এই ফি কার্যকর হবে। রবিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভর্তি বাতিল এবং ভর্তি পুনর্বহাল ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা কমিটির সুপারিশ একাডেমিক কাউন্সিলের ৯৬তম সভা এবং সিন্ডিকেটের ২৩৭তম সভার অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত জতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে কার্যকর হবে।