সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজশাহী-৬ আসনে ধানের শীষের পক্ষে জিসাসের গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

রাজশাহী-৬ আসনে ধানের শীষের পক্ষে জিসাসের গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ ও মিছিল করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ও এর সহযোগী সংগঠনগুলো।
 

শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেল ৫টায় ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাঁকড়া, রায়পুর, পান্নাপাড়া ও শিমুলিয়া বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শিমুলিয়া বাজার শাখা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিমারি অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন রাজশাহী জেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ ঈসমাইল হোসেন।
 

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মোঃ ঈসমাইল হোসেন বলেন, গত ১৭ বছর ধরে চারঘাট-বাঘা এলাকার মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তিনি আরও বলেন, চারঘাট-বাঘার মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই দুর্গ পুনরুদ্ধারে জিসাসসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে।
 

সমাবেশে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জিসাসের সহসভাপতি শিমুল সরকার, খোকন আহমেদ (জেলা মৎস্যজীবী দল), জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মমিন উদ্দিন, দপ্তর সম্পাদক আশিক চৌধুরী, বিএনপি নেতা আকবর আলী, আঃ সালাম মোল্লা, মাসুম আলী, মিজানুর রহমান, মকিবর রহমান, জমির উদ্দিন, মিলন আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।