সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কমলার খোসার চায়ের গুণাগুণ কি জানেন?

কমলার খোসার চায়ের গুণাগুণ কি জানেন?

ঢাকা প্রেস,লাইফস্টাইল ডেস্ক:-

 

কমলালেবু ভিটামিন সি-র এক অসাধারণ উৎস। কিন্তু শুধু ফলেই নয়, এর খোসাতেও ভিটামিন সি-এর প্রাচুর্য রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। নিয়মিত কমলালেবু খেলে ত্বক থাকে মসৃণ ও উজ্জ্বল, আর খোসার ব্যবহারও রূপচর্চায় বেশ প্রচলিত। রান্নাতেও কমলালেবুর খোসা ব্যবহার করা যায়। এতে রয়েছে নানা ধরনের ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা খাবারের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ বাড়াতে সক্ষম।
 

নিচে রান্নায় কমলালেবুর খোসা ব্যবহারের কিছু টিপস দেওয়া হলো:

ভিনিগার ও তেলে খোসা ভিজিয়ে ব্যবহার: সাদা ভিনিগারের মধ্যে কমলালেবুর খোসা ভিজিয়ে রেখে তা রান্নায় ব্যবহার করতে পারেন। এটি খাবারের স্বাদ বাড়িয়ে তুলবে। এছাড়া, অলিভ অয়েলে কমলালেবুর খোসা ভিজিয়ে তা রান্না বা সালাদে ব্যবহার করতে পারেন। এতে খাবারে কমলার একটি সুগন্ধি ফ্লেভার যুক্ত হবে।
 

বেকিং-এ ব্যবহার: শীতকালে অনেকেই বাড়িতে কেক বা কুকিজ তৈরি করেন। কেকের ব্যাটারে কমলালেবুর খোসা কুরিয়ে মেশালে দারুণ স্বাদ যুক্ত হবে। তবে সতর্ক থাকবেন, যেন কেক তেতো না হয়ে যায়।
 

কমলালেবুর খোসার চা: যারা হার্বাল চা পছন্দ করেন, তারা কমলালেবুর খোসা দিয়ে চা তৈরি করে দেখতে পারেন। কমলালেবুর খোসা ও দারুচিনি পানিতে ফুটিয়ে নিন। এই চা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণে ভরপুর, যা হজমে সহায়তা করে, ইমিউনিটি বাড়ায় এবং মানসিক চাপ কমায়।