সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের আহ্বান মুরাদনগরে মাদকবিরোধী মতবিনিময় সভায় ওসি আনোয়ার হোসেন চৌধুরী

মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের আহ্বান মুরাদনগরে মাদকবিরোধী মতবিনিময় সভায় ওসি আনোয়ার হোসেন চৌধুরী

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা মাদক নির্মূলে পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদকের বিরুদ্ধে স্থায়ী সফলতা অর্জন সম্ভব নয়।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল আজিজ মোল্লা, মো. কামাল উদ্দিন ভূঁইয়া ও মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচারণা, সামাজিক সম্পৃক্ততা, কার্যকর আইন প্রয়োগ এবং পারিবারিক নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
 

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।