সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাড়িতেই বানাতে পারেন খাসির রানের রোস্ট

বাড়িতেই বানাতে পারেন খাসির রানের রোস্ট

ঈদে খাসির পদ রান্না করেন অনেকেই। বাড়িতেই বানাতে পারেন খাসির রানের রোস্ট। 

খাসির রানের রোস্ট

 

উপকরণ: খাসির আস্ত রান ১ কেজি, লাল মরিচগুঁড়া ১ টেবিল চামচ, পেঁপেবাটা ১ টেবিল চামচ, টক দই ১ কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজকুচি ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, সয়াবিন তেল বা ঘি আধা কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, এলাচিগুঁড়া আধা চা-চামচ, দারুচিনিবাটা আধা চা-চামচ, কেওড়া ১ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, পেস্তাবাদাম ও কিশমিশ পরিমাণমতো।


প্রণালি: আস্ত খাসির রান কাঁটা চামচ দিয়ে কেঁচে নিন। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কাপড় দিয়ে চেপে চেপে পানি শুষে নিন। লাল মরিচগুঁড়া ব্রাশ দিয়ে রানে লাগান। তারপর পেঁপেবাটা, লবণ ও টক দই দিয়ে ২ থেকে ৩ ঘণ্টা মেখে রেখে দিন। পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখুন। ময়দা ছিটিয়ে আস্ত রানটি তেলের মধ্যে হালকা আঁচে ১০ মিনিটের মতো ভেজে উঠিয়ে রাখুন।

 

এবার গরমমসলা, চিনি, বেরেস্তা, বাদাম আর কিশমিশ আলাদা রেখে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তেলের মাঝে দিয়ে দিন। অল্প পানি দিয়ে কষিয়ে খাসির রান দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে গরমমসলা, কিশমিশ, ভাজা পেঁয়াজ, পেস্তাবাদামকুচি ও চিনি দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলুন। আপনার ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।