সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:০০:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আন্তর্জাতিক সংস্থায় চাকরি

আন্তর্জাতিক সংস্থায় চাকরি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের সুনামগঞ্জে ফ্লাড রিকোভারি প্রজেক্টে প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন খাতে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুডস–সংক্রান্ত প্রকল্পে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় এফএসএল অ্যান্ড ডিআরআর প্রোগ্রামে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টিম ম্যানেজমেন্ট, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অব প্রজেক্টে অভিজ্ঞ হতে হবে। ফুড সিকিউরিটির টেকনিক্যাল দিক, ক্যাশ ট্রান্সফার ও অ্যাগ্রিকালচার টেকনোলজি জানতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগ ও সমন্বয়ে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফুড সিকিউরিটি, ক্যাশ, ওয়াস, নিউট্রিশন অ্যান্ড হেলথ এবং এমএইচপিএসএসে অভিজ্ঞ হতে হবে।


কাজের ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: দওরাবাজার, সুনামগঞ্জ
বেতন: মাসিক বেতন ১,৩৯,১৭০ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ছুটির সুবিধা রয়েছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Online-আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩ জুলাই ২০২৩