বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

চিলমারীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ অনুষ্ঠিত

চিলমারীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই , লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৮ শে এপ্রিল) দুপুর ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে, একটি রেলি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে, উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার প্রণয় ভীষণ দাস, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শাহিন আলম, উপজেলা সমাজ সেবা অফিসার, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।