মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়: কায়কোবাদ

নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়: কায়কোবাদ

ঢাকা প্রেস,কুমিল্লা (উত্তর জেলা) প্রতিনিধি:-

 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের উন্নয়ন সম্ভব নয়।
 

শনিবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে ‘স্বপ্নের মুরাদনগর: তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

কায়কোবাদ বলেন, "দেশের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার অপরিহার্য। সংস্কারের নামে কালবিলম্ব না করে অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।"
 

তিনি আরও বলেন, "আগামী দিনে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, কারণ তারা জনগণের ওপর নির্যাতন চালিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে এবং মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।"

 

তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, "বিগত আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। নির্বাচিত সরকারই দেশের কাঙ্ক্ষিত সংস্কার আনতে পারে।"

 

কায়কোবাদ অভিযোগ করেন, "বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতি এখনো রয়ে গেছে। এর বিরুদ্ধে আমাদের নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে। শেখ হাসিনা সরকার মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং একাধিকবার হত্যার চেষ্টা করেছে। তবে আল্লাহর রহমতে আমি বেঁচে আছি।"

 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজী শাহ আরফিন।
 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানি, কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ জুন্নুন বসরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাঁধন এবং নবীয়াবাদ মাদরাসার শিক্ষার্থী জাহিদ হাসান।